সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও যুব মহিলা লীগের নেত্রী আটক | চ্যানেল খুলনা

খুলনায় শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও যুব মহিলা লীগের নেত্রী আটক

খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহিদ হোসেন খান ও নগরের ২৫নং যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক ফৌজিয়া আক্তারকে আটক করা হয়েছে।

কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ২৫ নং ওয়ার্ডের আল আমিন মহল্লার কেএম রাশেদ আহম্মেদের স্ত্রী ও আলী আহম্মেদ পান্নার কন্যা। অপরদিকে মো. জাহিদ হোসেন খান (৫০) সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ১৮নং ওয়ার্ড ছাত্তার বিশ্বাস সড়কের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।

কেএমপি সূত্রে জানা যায়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার ভোর ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার নিজ বাসা থেকে কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর (২৯) কে আটক করে। নুপুর খুলনা সদর থানার মামলা নং-১৯, তারিখ-১২/১২/২০২৪ খ্রিঃ, ধারাঃ -১৪৩/৪২৭/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৪/ ৩২৫/৩৮০/৫০৬(২) পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী।

এছাড়া কাজী ফৌজিয়া আহম্মেদ নুপুর (২৯) বিগত সরকারের আমলে খুলনা মহানগর আহবায়ক কমিটির যুব মহিলালীগের ৪নং সদস্য এবং খুলনা মহানগর ২৫নং ওয়ার্ড যুব মহিলালীগের সাধারণ সম্পাদিকা। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।

অপরদিকে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে মো. জাহিদ হোসেন খান (৫০) কে গ্রেফতার করা হয়। জাহিদ হোসেন খুলনা সদর থানার মামলা নং-১৯,তারিখ-১২/১২/২০২৪ খ্রিঃ, ধারাঃ -১৪৩/৪২৭/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৪/ ৩২৫/৩৮০/৫০৬(২) পেনাল কোড এর এজাহারনামীয় আসামী।

এছাড়া মো. জাহিদ হোসেন খান বিগত সরকারের আমলে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি। আটককৃতদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ১৪ মোবাইল

খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু

ফুলতলা-খুলনা সিএনজি ভাড়া বেড়েছে ৫ টাকা, সর্বনিম্ন ১০ টাকা

খুলনায় যুবদল নেতা হত্যা মামলার আসামি বাকা মাসুদ গ্রেপ্তার

খুলনায় হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় হাসপাতালে ৫৬ শিশু, ১ জনের মৃত্যু

খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, বিদেশি পিস্তলসহ আটক দু’যুবক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।