সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় রূপালী ব্যাংকের অর্থ আত্মসা‌তে কর্মকর্তা বাহাউ‌দ্দিন আহম‌‌দের বিরুদ্ধে মামলা | চ্যানেল খুলনা

খুলনায় রূপালী ব্যাংকের অর্থ আত্মসা‌তে কর্মকর্তা বাহাউ‌দ্দিন আহম‌‌দের বিরুদ্ধে মামলা

খুলনায় রূপালী ব্যাংক লিঃ বয়রা মহিলা কলেজ শাখার সিনিয়র অফিসার বাহাউ‌দ্দিন আহম‌‌দের বিরুদ্ধে ৮৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে মামলা দায়ের করেছে দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়। বুধবার দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বাদী হয়ে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বর্ণনা থেকে জানা গেছে, আসামি বাহাউদ্দিন আহ‌মেদ ব্যাংকের উক্ত শাখায় দায়িত্ব‌ে থাকাকালীন ২০২২ সালের ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৭ টি লেনদেন করেন। এ সময়ে তিনি ৮৫ লাখ টাকা বিবিধ দেনাদার থেকে ইচ্ছাকৃতভাবে উত্তোলন করেন। যা তিনি ৩১ অক্টোবর ইন্ট্রারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে ৭১ লাখ টাকা ও চলতি হিসাব নম্বর ৬১২২০২০০০০০৬৩ থেকে ১৪ লাখ টাকা নিয়ে বিবিধ দেনাদার সমন্বয় করেন।

পরবর্তীতে একই বছরের ৭ ও ৯ অক্টোবর ইন্ট্রারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে যথাক্রমে ৯ লাখ এবং ৯ লাখ ৫০ হাজার টাকা মোট ১৮ লাখ টাকাসহ সর্বমোট ৮৯ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা, জাল ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাত করেন। এছাড়াও তিনি চালানে প্রায় এক কোটি ৮৫ লাখ টাকার গড়মিল করেছেন।

ব্যাংক লেনদেনের সময় তিনি উক্ত শাখার ব্যবস্থাপক মাসুকা নাসরিন ও জোতি প্রভা রায়ের আইডি কৌশলে তাদের অজান্তে ব্যবহার করে সমুদয় টাকা আত্মসাত করেন বলে অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে ।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।