সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় যুবদল নেতা হত্যা মামলার আসামি বাকা মাসুদ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় যুবদল নেতা হত্যা মামলার আসামি বাকা মাসুদ গ্রেপ্তার

খুলনার দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ খাঁ হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার রাতে তাঁকে মাগুরা থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার বাকা মাসুদ উপজেলার সেনহাটি ইউনিয়নের বাসিন্দা বাকা মিয়ার ছেলে।

র‍্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, মুরাদ খাঁ উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের নেতা ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ওরফে সাজ্জাদ হোসেন ও তাঁর সঙ্গে থাকা লোকদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এ ঘটনার জেরে ২৭ ফেব্রুয়ারি বিকেলে ভিকটিম মুরাদ খাঁ জুতা কেনার উদ্দেশে বকশি বাড়ি-সংলগ্ন কারিগরি প্রশিক্ষণকেন্দ্র টিটিসির সামনে লোটো দোকানের সামনে পৌঁছালে বাকা মাসুদসহ এজাহারনামীয় ১১ জনসহ অজ্ঞাতনামা আরও ১২-১৩ জন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড নিয়ে ভিকটিম মুরাদ খাঁর গতিরোধ করে। পরে তাঁকে হত্যার উদ্দেশে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে করে পালিয়ে যায়। স্থানীয়রা মুরাদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আসামি মাসুদ পালিয়ে ছিলেন। প্রযুক্তির সহায়তা নিয়ে র‍্যাব-৬ তাঁর অবস্থান নিশ্চিত হয়ে ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ অভিযানিক দল তাঁকে গ্রেপ্তার করে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় হাসপাতালে ৫৬ শিশু, ১ জনের মৃত্যু

খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, বিদেশি পিস্তলসহ আটক দু’যুবক

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

তীব্র রোদে পুড়ছে খুলনা, বাড়ছে গরমের অস্বস্তি

খুলনায় গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির

গুম খুন ও অমানুষিক নির্যাতনের শিকার জনসাধারণের কল্যাণে কাজ করতে বিএনপি সরকার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।