সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

খুলনায় মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড দিয়েছেন খুলনার একটি আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৮ মে) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। রায় ঘোষণার সময়ে ওই দু’আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝাপঘাট গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে শেখ হাসান আলী এবং একই থানার লোহাকুড়া গ্রামের বাসিন্দা ডা: মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদুল হাসান।

আদালতের সূত্র জানায়, ২০১৪ সালের ২২ জুন হরিণটানা থানার পুলিশের একটি টিম জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করার সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মোস্তফার মোড় থেকে ট্রাকে করে মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ওই টিমটি রাস্তায় চেকপোষ্ট বসায়। খুলনা যশোর সিটি বাইপাসের সামনে ওই ট্রাকটি আসা মাত্র পুলিশ তল্লাশি করতে থাকে। একপর্যায়ে পুলিশ ট্রাক চালক মো. জাহিদুজ্জামান এবং তার পাশে বসা শেখ হাসান আলী বসার সিটের নিচে প্লাষ্টিকের বস্তা থেকে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে ওই দু’জন পুলিশকে জানায়, ফেন্সিডিলগুলো ভারতের অজ্ঞাত এক ব্যক্তির নিকট থেকে ক্রয় করে বরিশাল জেলার বকুলতলা এলাকার শাহ আলমের নিকট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় ওই দিন হরিণটানা থানার এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, যার নং ৬। একই বছরের ২১ সেপ্টেম্বর এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রাসেল সারোয়ার ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।