সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় মাদক মামলায় চার জনের যাবজ্জীবন | চ্যানেল খুলনা

খুলনায় মাদক মামলায় চার জনের যাবজ্জীবন

খুলনায় মাদক সংক্রান্ত মামলায় চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫হাজার টাকা জ‌রিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর)খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সু‌মি আহমেদ এ রায় প্রদান করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধু‌রী রায়ের বিষয়টি নি‌শ্চিত করেছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসা‌মিরা হলেন, বাগেরহাটের রামপাল নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলা গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালে ১৬ এপ্রিল দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরীর চানমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালত চার জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। রায় ঘোষণাকালে আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

https://channelkhulna.tv/

আজকের টপিক্স আরও সংবাদ

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে ও চাকরি দিয়ে সম্মানিত করা হবে যুবকদের : ডা. শফিকুর রহমান

‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি আমি আমরা সবাই: আলী রীয়াজ

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।