সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মসজিদে ঢুকে কোরআন তেলওয়াতরত মুসল্লিকে গুলি | চ্যানেল খুলনা

খুলনায় মসজিদে ঢুকে কোরআন তেলওয়াতরত মুসল্লিকে গুলি

খুলনায় ফজরের নামাজ শেষে কোরআন তেলওয়াত করার সময় মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ জুন) ভোরে নগরীর দৌলতপুর থানার উত্তর কাশীপুর এলাকার বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।

হামলার এ ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম ও স্থানীয় বাসিন্দা আলম মন্ডল গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে লোকমান হাকিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, ফজরের নামাজ শেষে মসজিদে বসে কোরআন তেলওয়াত করছিলেন লোকমান হাকিম। এসময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে মসজিদের ভেতরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পাশে থাকা আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলির শব্দ শুনে অন্য মুসল্লি ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, লোকমান হাকিম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একজন ঠিকাদার ও জ্বালানি তেল ব্যবসায়ী। পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই হামলাকারী একটি মোটরসাইকেল করে ঘটনাস্থলে আসে। তাদের একজনের মাথায় হেলমেট ছিল এবং অন্যজনের মুখ ঢাকা ছিল। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একটি মোটরসাইকেলকে চিহ্নিত করেছে পুলিশ।

খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলার সঠিক কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

মসজিদের ভেতরে হামলার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে চরম আতঙ্ক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পবিত্র উপাসনালয়ের ভেতরে এই ধরনের পরিকল্পিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।