সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও নাতির মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও নাতির মরদেহ উদ্ধার

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে এক বৃদ্ধা ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬ টার দিকে সুজুকি কর্নারের গলির মাথায় অবস্থিত একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বেবি বেগম(৫৫), তার ছোট নাতি মুস্তাকিম (৭) এবং মেঝো নাতি শামীম (১২)।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসাটিতে কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ করছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে ঘটনার পর রাকিব খান নামে এক যুবককে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে তার সঙ্গে এ ঘটনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

https://channelkhulna.tv/

আজকের টপিক্স আরও সংবাদ

নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক

নগরের জোড়াগেট পশুর হাট পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পাঁচ মাসের মধ্যে খুলনাসহ পাঁচ বিভাগীয় শহরে অত্যাধুনিক শিশু হাসপাতাল চালু করা হবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।