সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি পেলো একশত শিক্ষার্থী | চ্যানেল খুলনা

খুলনায় বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি পেলো একশত শিক্ষার্থী

খুলনায় একশত দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। খুলনা বিশ্ববিদ্যালয় এবং বি এল কলেজ সহ বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট একশত জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি দেওয়া হয়।

রবিবার সকাল ১১ টায় খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য ডাঃ আসমা আক্তার। এছাড়া অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং মামুন রেজা।

শিক্ষা প্রসারের লক্ষে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে সারাদেশ ব্যাপী হাজার হাজার শিক্ষার্থীর পাঠানো আবেদন থেকে খুলনা জোনে বাছাইকৃত ১০০ জন শিক্ষার্থীদের মাঝে রবিবার এই শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়েছে। শিক্ষা বৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থী নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।

চলমান করোনা মহামারীতে বহুদিন বন্ধ ছিলো শিক্ষা প্রতিষ্ঠান। কর্মহীনতায় মানুষ অর্থের অভাবে অনেকেরই পড়ালেখার পথ বন্ধ হয়ে যায়। করোনায় ক্ষতিগ্রস্ত ঐ সকল পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে আত্মনির্ভরশীল হতে। এরই অংশ হিসেবে ২০২১ সালের শিক্ষাবৃত্তি হিসেবে বিদ্যানন্দ কয়েক হাজার শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দিচ্ছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।