সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় পিতাকে গলাকেটে হত্যার দায় স্বীকার ছেলে ও তার স্ত্রীর | চ্যানেল খুলনা

খুলনায় পিতাকে গলাকেটে হত্যার দায় স্বীকার ছেলে ও তার স্ত্রীর

খুলনা মহানগরীর বসুপাড়া এলাকায় লিটন খানকে হত্যার ঘটনায় তার কিশোর ছেলে ও তার কিশোরী স্ত্রীর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে খুলনা মহানগর হাকিম রাকিবুল ইসলাম এই জবানবন্দি রেকর্ড করেন।

গত ২ অক্টোবর রাতে বসুপাড়া এলাকার ভাড়া বাড়ি থেকে লিটন খানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার ছোট ছেলে ও পুত্রবধূ পলাতক ছিলেন। শনিবার রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সোনাডাঙ্গা থানা পুলিশ।

খুলনা সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন জানান, রোববার অভিযুক্ত দু’জন মহানগর হাকিম রাকিবুল ইসলামের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

খুলনায় যৌথ অভিযানে পলাশ গ্রুপের কাজী রাফসানসহ ৩৯ জন গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।