সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

নকল ওষুধ বিক্রির দায়ে এডোরাবেলা হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

গ্রাহকের দেওয়া অভিযোগের ভিত্তিতে এবং লাজফার্মার রয়েল মোড় শাখার সহযোগিতায় আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪ টায় পণ্যের যাচাই করে অধিদপ্তরের একটি দল। এ সময় উক্ত ওষুধ সরবারাহকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে হাজির করা হয়। পরে বিদেশী পণের নামে নকল ওষুধ বিক্রি করা প্রমানিত হওয়ায় এডোরাবেলা হেলথ কেয়ার নামের ওই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, নকল ওষুধ তৈরী ও সরবারহ করা মানে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা। তাই এ সব কাজের বিরুদ্ধে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে। এদিকে অভিযোগ পাওয়ার পর থেকে এ ওষুধ বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উক্ত ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার তানভীর হাসান পলাশ। তবে এডোরাবেলা হেলথ কেয়ারের বিরুদ্ধে প্রমান মিলেছে নকল ওষুধ বিক্রির।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।