সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ | চ্যানেল খুলনা

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাপস হোর (৬০) পাইকগাছার হরিদাস কাটির মৃত বিনোদর হোরের পুত্র এবং একই এলাকার সোনাতনকাটির শেখ ওবাইদুরের ছেলে দিদার আহমেদ (৪৫)।

আরও নিহত ও ৭/৮জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধারপূর্বক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

উপস্থিত লোকদের মাধ্যমে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী ট্রাক (ঢাকা মেট্রো- ন-১৩-০৯১২ খুলনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি ইজিবাইকে ধাক্কা দেয় এবং পেছন থেকে অপর একটি ইজিবাইক এসে ইজিবাইক ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ও এক যাত্রী নিহত হয় এবং অপর ০৭/৮ জন আহত হয়।

ঘটনাস্থলে লবণচরা থানা পুলিশ, হরিণটানা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত মহাসড়কের বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা খুলনা মহাসড়কের এক পাশ লবণচরা থানা ও অপর পাশ হরিণটানা থানায় অবস্থিত।

এ সংক্রান্তে হরিণটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় মাদ্রাসায় শিকলবন্দী শিশুশিক্ষার্থী উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

খুলনায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

অন্তর্ভূক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ ধরায় আটক ৫ জেলে কারাগারে

পরিকল্পিত খুলনা বিনির্মাণে সকলকে সাথে নিয়েই কাজ করতে চাই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।