সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান | চ্যানেল খুলনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

প্রধান অতিথি বলেন, সরকার প্রতিবছর স্বেচ্ছাধীন আর্থিক তহবিল হতে প্রতিটি বিভাগের অসহায়, গরীব-দুস্থ ব্যক্তির মধ্যে সহযোগিতায় প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় খুলনাতেও আজকের এ সাহায্য প্রদান অনুষ্ঠিত হচ্ছে। এই আর্থিক সহযোগিতার ফলে আগামী ঈদের আগে একটু হলেও আপনাদের পরিবারে স্বস্তি বয়ে আনবে।

খুলনা বিভাগের আওতায় সরকারের স্বেচ্ছাধীন তহবিল হতে আর্থিক সাহায্যের জন্য সকল জেলা থেকে প্রাপ্ত আবদেন পত্র যাচাই-বাচাই করার জন্য একটি কমিটি করা হয়। কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৮ লাখ ৭২ হাজার টাকা ১৮৮ জনের মধ্যে প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক, অতিরিক্ত কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজসহ বিভিন্ন জেলা থেকে আগত সাহায্য গ্রহীতাগণ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।