সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত নড়াইলের এক ইমামের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনায় চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত নড়াইলের এক ইমামের মৃত্যু

চ্যানেল খুলনা ডেস্কঃনড়াইলের এক মসজিদের ইমাম করোনায় আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নড়াইল নড়াগাতি এলাকার মোয়াজ্জেম শেখের ছেলে। তার নাম আলী মিয়া (৬০। তিনি স্থানীয় খাশিয়াল গ্রামের মসজিদের ইমাম।

আজ (৬ জুন) শনিবার বিকালে খুলনা করোনা ডেডিকেটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় করোনাআক্রান্ত ৫ জনের মৃত্যু হলো। খুলনায় করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা কমিটির সার্বিক সমন্বয়কারী ডা. মেহেদী নেওয়াজ জানান, নড়াইল জেলার নড়াগাতি থানার খাশিয়াল গ্রামের করোনা আক্রান্ত আলী মিয়াকে গত ২৫ মে রাত সাড়ে ৪টার দিকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ করোনা রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে তার জানাজা ও দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে খুলনার রূপসা উপজেলায় ৩ জন ও দিঘলিয়া উপজেলায় ১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।