সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় এতিমদের মাঝে খাবার বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, কথিত মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে জননেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আপিল বিভাগের রায়ে প্রমাণ হয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কোন অপরাধ নয়, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমীওে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ জাতীয় নেতৃবৃন্দদের বিচারের নামে ফরমায়েসি রায়ের মাধ্যমে বিচারিক হত্যাকান্ড সংঘটিত করেছে। জননেতা এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাসের মাধ্যমে একদিকে জাতি একজন পরীক্ষিত নেতাকে পেয়েছে, আর আমরা এক জীবন্ত শহীদকে ফিরে পেয়েছি। মূলত জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য বিনা অপরাধে তাঁদেরকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) দুপুরে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

এ সময় বাংলাদশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, তারবিয়াত সেক্রেটারি মাওলানা শেখ মো. অলি উল্লাহ, খুলনা সদর থানা আমীর মো. হাফিজুর রহমান, ওয়ার্ড আমীর সিরাজ বিন ইয়াকুব প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগরী আমীর আরও বলেন, আমাদের নেতৃবৃন্দের একমাত্র অপরাধ তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় প্রশংসিত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করার অপরাধে তাদের এই জুলুমের শিকার হতে হয়েছে, মহান আল্লাহ্ তার এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশের এই জমিনকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন।

এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, এটিএম আজহারুল ইসলাম আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তাই দেশবিরোধী আধিপত্যবাদীদের দোসরা তার উপর সীমাহীন জুলুম নির্যাতন চালিয়েছে। দীর্ঘ ১৪ বছর পরে আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি আবার মুক্ত বাতাসে ফিরে আসতে পেরেছেন। কিন্তু এই সময়ের মধ্যে তিনি হারিয়েছেন তার স্ত্রী এবং তার দীর্ঘ পথ চলার সঙ্গীদেরকে। আওয়ামী দুঃশাসনের সময় মিথ্যা অভিযোগে তার সহযোদ্ধাবৃন্দ যাদেরকে ফাসির মঞ্চে তুলে অন্যায়ভাবে হত্যা করেছে মহান আল্লাহ্ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।