সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি | চ্যানেল খুলনা

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনা বিভাগে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭৫ জন।

সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন। এর মধ্যে খুলনা জেলায় ১১৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯৪২ জন।

এ পর্যন্ত ডেঙ্গুতে বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, খুলনা জেলায় ২ জন এবং বাগেরহাটে একজন মারা গেছেন।

ডেঙ্গুর প্রকোপ বাড়ায় লার্ভা ধ্বংসের পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে খুলনা সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাই

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।