সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন | চ্যানেল খুলনা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনা নগরীর ৮/২, ছোট মির্জাপুর রোডে অবস্থিত একাত্তর টেলিভিশন খুলনা অফিসে চুরি হয়েছে। আজ রোববার (২১ জুন) ভোরে যে কোন এক সময় চুরি সংগঠিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। চোরেরা ভবনের প্রথম তলায় টেলিভিশন অফিসের তালাবদ্ধ দরজার হুক ভেঙে ভিতরে প্রবেশ করে তিনটি ঘর তছনছ করে।

পরবর্তীতে তারা অফিসের ভেতরে থাকা একটি প্যানাসনিক ২৫শ মডেলের ক্যামেরা, একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, তিনটি কম্পিউটারের সাউন্ড বক্স ,একটি ক্যামেরা লাইট, চার্জার , মাইক্রোফোনসহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। সকাল সোয়া ৯ টায় একাত্তর টেলিভিশন কর্মরত সাংবাদিকরা অফিসে গিয়ে চুরির ঘটনাটি দেখতে পান। পরবর্তীতে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

খবর পেয়ে খুলনা গণমাধ্যম কর্মীরা একাত্তর টেলিভিশন অফিসে ছুটে যান তারা চুরি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। চুরির ঘটনায় একাত্তর টেলিভিশন খুলনা ব্যুরো প্রধান কনক রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেছেন ( মামলা নং ৩১)।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।