সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মোটা সবুজ গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খুলনায় অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মোটা সবুজ গ্রেপ্তার

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে সবুজ সানা ওরফে মোটা সবুজকে (২৯) গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ ও নৌ-বাহিনীর যৌথ টিম। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে লবণচরা থানার মতিয়াখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোটা সবুজ লবণচরা থানার মতিয়াখালি ৮ম গলির মৃত আজিজুল সানার ছেলে।

কেএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ এপ্রিল রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে লবণচরা থানার মতিয়াখালি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে থেকে ৫ রাউন্ড বার বোর কার্তুজ, ১টি কাটার, ২টি ছুরি, ২৪ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সন্ত্রাসী মোটা সবুজের বিরুদ্ধে লবণচরা থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।