সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুমেক হাসপাতালের পরিচালক ডা: এটিএম মঞ্জুর মোর্শেদকে বদলী | চ্যানেল খুলনা

খুমেক হাসপাতালের পরিচালক ডা: এটিএম মঞ্জুর মোর্শেদকে বদলী

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডা. এটিএএম মোর্শেদকে পাবনা মানসিক হাপাতালের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ অধিশাখা) উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

এর আগে, চলতি মাসের ১২ তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অপর এক আদেশে ডা. মোর্শেদকে খুমেক হাসপাতাল থেকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। ২০ মার্চের মধ্যে সেখানে তার যোগদানের নির্দেশনা থাকলেও তিনি যোগদান থেকে বিরত থাকেন।

উল্লেখ্য, ডা. এটিএমএম মোর্শেদসহ কয়েকজন চিকিৎসক ও এক ঠিকাদারের বিরুদ্ধে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮টি হেভিযন্ত্র, ১০টি এয়ারকুলার এবং ২টি অটোক্লেভ মেশিন ক্রয় এবং একই মেশিন বারবার নষ্ট দেখিয়ে ২২ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে।

এই দুর্নীতির অভিযোগে জড়িত অন্যরা হলেন, খুমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক (এ্যানেসথেশিয়া) ডা. শেখ ফরিদ উদ্দিন, ইএমটি ডা. শাহিন হোসেন ও ঠিকাদার সাইফুল ইসলাম।

এ দুর্নীতির তদন্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত ৩ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে নিয়োগ করা হলেও তিনি অপারগতা প্রকাশ করেন। যে কারণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ১৬ মার্চ অপর এক পত্রে বিষয়টি তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।

তবে, আগামী তিন কর্মদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে তিনি তাৎক্ষণিক স্ট্যান্ডরিলিজ মর্মে গণ্য হবেন বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য খুমেক হাসপাতালের পরিচালক ডা. এটিএমএম মোর্শেদকে সেলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।