সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌকির আহমেদ আবিদ (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) দুপুর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন শাহ শিরিন সড়কের ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তৌকির আহমেদ আবিদ সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বাড়ির কেয়ারটেকার জানান, তিন তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আবিদ একা থাকতেন। দুপুর ১টার দিকে পাশের কক্ষের আরেক ছাত্র আবিদের কক্ষে যায়। বেশকিছু সময় ডাকাডাকির পর দরজা না খোলায় দরজার ছিদ্র দিয়ে দেখে ছাদের সঙ্গে তার লাশ ঝুলছে। তখন অন্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খবর দিলে তারা দরজা ভেঙে ফেলে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে, তার আত্মহত্যার খবর ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।