সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

খুবি শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবের অনেক পরিবর্তন আজ লক্ষ্যণীয়। এজন্য আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও শিক্ষক সমিতিকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষকরা একাডেমিক কাজের বাইরে খেলাধুলায় অংশগ্রহণ করেন, যাতে তাদের শারীরিক ও মানসিক প্রশান্তি ঘটে। তিনি শিক্ষক সমিতির এ আয়োজন অব্যাহত থাকুক এ প্রত্যাশা করেন। একই সাথে শিক্ষক সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে তিনি ৭টি ইভেন্টে বিজয়ী শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. রামেশ্বর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী। আরও বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এনামুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শারমিন সুলতানা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।