সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবি শিক্ষক সমিতি আয়েজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

খুবি শিক্ষক সমিতি আয়েজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ইনডোর গেমস্ প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি প্রতিযোগিতার উদ্বোধনের পূর্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষক ক্লাবের মাধ্যমে শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগের উন্নয়ন হয়। শিক্ষকদের মধ্যে এই প্রতিযোগিতা আয়োজনের ফলে উৎসাহ, উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি যোগাযোগ বৃদ্ধি পাবে এবং একই সাথে আনন্দ-উৎসাহের মধ্যে এই প্রতিযোগিতার সমাপ্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সঞ্চালনা করেন সমিতির সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোঃ ইকবাল আহম্মেদ। পরে উপাচার্য ব্যাডমিন্টন খেলে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ইনডোর গেমস্ ে৫টি ইভেন্টে প্রায় ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।