সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির ৪র্থ একাডেমিক ভবনের স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ২য় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির ৪র্থ একাডেমিক ভবনের স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ২য় সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে নির্মিতব্য ৪র্থ একাডেমিক ভবনের রুম বণ্টন বিষয়ে স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

সভাপতির বক্তৃতায় তিনি বলেন, অচরেই খুলনা বিশ্ববিদ্যালয়ে সময়োপযোগী নতুন নতুন ডিসিপ্লিন খোলা হবে, সে সব নতুন ডিসিপ্লিন যেন স্বাচ্ছন্দ্যে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই পরিকল্পনা করে স্পেস ডিস্ট্রিবিউশন করতে হবে। সভায় সদস্যবৃন্দ ডিসিপ্লিন থেকে প্রাপ্ত চাহিদাপত্র পর্যালোচনা করে কিছু বিষয় সমন্বয় করেন।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সদস্য-সচিব প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল) সেখ মো. সাইফুল আলম বাদশা।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।