সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির ৪র্থ একাডেমিক ভবনের স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ১ম সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির ৪র্থ একাডেমিক ভবনের স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ১ম সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্মিতব্য ৪র্থ একাডেমিক ভবনের রুম বণ্টন বিষয়ে স্পেস ডিস্ট্রিবিউশন কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

নতুন একাডেমিক ভবনে যে সকল ডিসিপ্লিন স্থানান্তর হবে তারা যেন তাদের চাহিদা মোতাবেক জায়গা পায় এবং তাদের একাডেমিক কার্যক্রম স্বচ্ছন্দ্যে পরিচালনা করতে পারে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি উপ-উপাচার্য নির্দেশনা প্রদান করেন। সভায় জানানো হয়, ৪র্থ একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ডিসিপ্লিনের বরাদ্দ প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে এবং আরও বেশ কিছু ডিসিপ্লিনের বরাদ্দের চাহিদাপত্র পর্যালোচনার কাজ চলমান রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. নাসিফ আহসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সদস্য-সচিব নির্বাহী প্রকৌশলী (সিভিল) সেখ মো. সাইফুল আলম বাদশা।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।