সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি’র হল ও ক্যাম্পাসে ক্লোজ মনিটরিং জোরদারসহ সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত | চ্যানেল খুলনা

ছাত্রবিষয়ক পরিচালক ও প্রভোস্ট বডির সাথে উপাচার্যের বৈঠক

খুবি’র হল ও ক্যাম্পাসে ক্লোজ মনিটরিং জোরদারসহ সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে ছাত্রবিষয়ক পরিচালক ও প্রভোস্ট বডির মতবিনিময় সভা গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সার্বিক পরিস্থিতি অবহিত হওয়ার পর উপাচার্য বলেন, যেকোনো মূল্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিদ্যমান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণœ রাখতে হবে। তিনি বলেন, সকল শিক্ষক যদি সকল ছাত্রকে সন্তান তূল্য মনে করে তাদের ক্লাসে এবং ক্লাসের বাইরের সমস্যা সমাধানে মনোযোগী হন, আন্তরিক হন, তবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সম্ভব। কোনো সমস্যার বিষয় যাতে অগোচরে না থাকে সে দিকে দৃষ্টি দিতে হবে।
তিনি বলেন র‌্যাগিং, মাদকসহ সকল অনৈতিক ও অপসংস্কৃতিমূলক কর্মকান্ড থেকে ক্যাম্পাসকে মুক্ত রাখার ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। বৈঠকে আবাসিক হল, একাডেমিক ভবনসহ গোটা ক্যাম্পাসে মনিটরিং আরও জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। আবাসিক হলে যাতে কোনো বহিরাগত অবস্থান করতে না পারে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয় এবং ক্যাম্পাসের যেসব স্থান এখনও সিসি ক্যামেরার আওতায় নেই সেসব স্থান যথাসম্ভব শিগগিরই এ নেটওয়ার্কের আওতায় আনা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক ও সহকারী প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে ছুটি শেষে আজ রবিবার খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। এর আগে গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।