সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির সাথে নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির সাথে নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের লক্ষ্যে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খানের সাথে ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের শিক্ষক ও গবেষক ড. সুশীলা শ্রেষ্ঠা এ মতবিনিময়ে অংশ নেন।

এ সময় তারা দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এমওইউ এবং কোলাবরেশন করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া নেপালের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ফরেস্ট্রি ইউনিভার্সিটি এবং নেপাল একাডেমি অব সায়েন্স এন্ড টেকনোলজির সাথেও খুলনা বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের বিষয়টি আলোচনায় স্থান পায়।

সভায় জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পরে ড. সুশীলা শ্রেষ্ঠা খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।