সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আর্টিস্ট টক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে আর্টিস্ট টক অনুষ্ঠিত

খুলনা বিশ^বিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে ভারতের শিল্পকর্ম ও সমকালীন শিল্পকলা সম্পর্কে শিক্ষার্থীদের সমৃদ্ধ করার লক্ষ্যে আর্টিস্ট টক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) বেলা ১১টায় চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে আর্টিস্ট টক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস এবং ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক মিনাক্ষী সেনগুপ্ত। শিল্পী নিজ শিল্পকর্ম ও সমকালীন ভারতের শিল্পকর্ম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা উপমহাদেশের চিত্রকলা ও চিত্রভাবনা সম্পর্কে আরও বেশি জানার সুযোগ পাবে এবং নিজেদের চিত্র রচনা ও শিল্পজ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারবে।

ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তরিকত ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ও সহযোগী অধ্যাপক রকিব হাসান, সহযোগী অধ্যাপক আবু কালাম শামসুদ্দিন (পিএইচডি), সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, মুহম্মদ খায়রুল হাসান, অনিবার্ণ মল্লিক, প্রভাষক মিশকাতুল আবীর ও মনীষা সাহা। আর্টিস্ট টকে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।