সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির কেন্দ্রীয় গবেষণাগারের ওয়েবসাইট উদ্বোধন | চ্যানেল খুলনা

খুবির কেন্দ্রীয় গবেষণাগারের ওয়েবসাইট উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের ওয়েবসাইট (www.apcrcl.ku.ac.bd) উদ্বোধন করা হয়েছে। আজ ৩১ মে (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ ওয়েবসাইটের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গবেষণাগারের এই ওয়েবসাইটের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, এতদাঞ্চলের গবেষকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন। বিশেষ করে এই গবেষণাগারের সকল সেবাই এখন থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এ সকল সুবিধা গ্রহণের জন্য সবাইকে উল্লিখিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তিনি আরও বলেন, আমাদের পাশেই মোংলা বন্দর। এখানে আমদানি-রপ্তানির ক্ষেত্রে যে ধরনের টেস্টিংয়ের প্রয়োজন তা এই গবেষণাগার থেকে ন্যূনতম খরচে করা সম্ভব হবে। এতে সময় ও অর্থের সাশ্রয় হবে। এখানে ফুড, ডিএনএ সিক্যুয়েন্স, কোভিড, ক্যান্সার, হেভিমেটালসহ অন্যান্য টেস্ট করা যায়। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার ছাড়াও এতদাঞ্চলের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণা এবং বিভিন্ন শিল্প-কলকারখানার প্রয়োজনীয় টেস্টিং করতে পারবেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. ইফতেখার শামস্, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আরিফুল ইসলাম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।