সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির কর্মকর্তা ইকবাল হোসেনের মাতার ইন্তেকালে খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যান সমিতির শোক | চ্যানেল খুলনা

খুবির কর্মকর্তা ইকবাল হোসেনের মাতার ইন্তেকালে খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যান সমিতির শোক

খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যান সমিতির সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেনের মাতা নাজমুন নাহার মিনি বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্বামী, ৩ তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় পশ্চিম বানিয়াখামর খোরশেদ নগরে নামাজে জানাজা শেষে তাকে গ্রামের বাড়ি মোড়েলগঞ্জের এ বি গজালিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে ২য় জানাযা শেষে মরহুমাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এদিকে এইচ এম ইকবাল হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যান সমিতির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, সদস্য সচিব মিজানুর রহমান মিলটন, জাহাঙ্গির হাওলাদার, সুলতান বেপারী, তানিজ হাওলাদার, গোপাল চন্দ্র সাহা, রুমান আহম্মেদ, সেলিম হাওলাদার, সাংবাদিক আলাউদ্দিন, সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, ডাঃ মোস্তাস্তিুও রহমান, ডাঃ মেহেদী হাসান, ডাঃ দেবনাথ তালুকদার রনি, মো শাহ আলম আরিফ, চিন্ময় মিত্র, আয়শা ইসলাম রুবি, জাহানারা মুক্তা, রফিকুল ইসলাম মাসুম, ডাঃ মিজানুর রহমান, আবু বক্কার হোসেন আবু, মুকিত খান প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

শোক আরও সংবাদ

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।