সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে ৮ম আন্ত: ডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন | চ্যানেল খুলনা

ছাত্রদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলা ও ছাত্রীদের বিভাগে ডিএস

খুবিতে ৮ম আন্ত: ডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতা (ছাত্র ও ছাত্রী)-২০২২ এর ফাইনাল খেলা আজ ১৪ মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত ছাত্রীদের ফাইনাল খেলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনকে ২-১ সেটে হারিয়ে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে দুপুর ১টায় অনুষ্ঠিত ছাত্রদের ফাইনাল খেলায় সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলা ডিসিপ্লিন।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্ট শেষ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান, টিম ম্যানেজার, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আনন্দ-উল্লাসে দু’টি ডিসিপ্লিনের ফাইনাল খেলা উপভোগ্য হয়ে ওঠে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।