সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে সীরাত কনফারেন্স উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে সীরাত কনফারেন্স উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সীরাত কনফারেন্স-২০২৪ উপলক্ষ্যে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ প্রতিযোগিতা শুরু হয়। বাদ মাগরিব এ প্রতিযোগিতা দেখতে আসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য আমাদের কোরআন শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। কোরআন শিখলে আমাদের ইসলামী চেতনা জাগ্রত ও আত্মশুদ্ধি হয়। আজ শিক্ষক দিবসে একটি কথা বলতে চাই- আমাদের প্রথম শিক্ষাগুরু মা। মায়ের কাছ থেকেই আমরা কথা বলা শিখি। আর আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর চিন্তা-চেতনা ও দর্শন অন্তরে ধারণ করলে আমরা দুনিয়া ও আখিরাতে মুক্তি পাবো। তাঁর আদর্শ মেনে চললে সমাজে কোনো অশান্তি ও বিশৃঙ্খলা থাকবে না। এজন্য আমাদের কোরআন শেখা এবং মহানবী (সা.) এর আদর্শ মেনে চলা উচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, বিচারকমণ্ডলী শিক্ষক ও দুই মসজিদের ইমাম, অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিবৃন্দ।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের সীরাত কনফারেন্স-২০২৪ আগামী ০৮ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ওই দিন এশার নামাজের পূর্বে এ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।