সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৮ আগস্ট | চ্যানেল খুলনা

খুবিতে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৮ আগস্ট

খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধানদের সাথে বৃহস্পতিবার (১৫ আগস্ট) মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিকাল ৫টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা সংবলিত পত্র নিয়ে আলোচনা করা হয়। সভায় আগামী ১৮ আগস্ট (রবিবার) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে আজ রাত ৮টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচ) ২য় বর্ষের ১ম টার্ম, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য়, ৩য়, ৪র্র্থ ও ৫ম বর্ষের ২য় টার্ম এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স ২য় টার্মের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়।

প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৮ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম, ক্লাস ২৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত, পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক ছুটি (পিএল) ২২ নভেম্বর থেকে ০৩ ডিসেম্বর পর্যন্ত, এবং পরীক্ষা গ্রহণ ০৪ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পূজার ছুটি ০৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়। এ ছাড়া পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি (২৬, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর) রহিত করা হয়। প্রয়োজনে শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষকবৃন্দ অনলাইনেও ক্লাস পরিচালনা করতে পারবেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।