সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন | চ্যানেল খুলনা

খুবিতে রোটারি ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার (১১ আগস্ট) সকাল ১১টায় রোটারি আন্তর্জাতিক জেলার ৩২৮১ বাংলাদেশে ঘোষিত তালগাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সম্মুখস্থ পুকুর পাড়ে তালগাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এসময় উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তালের জন্মস্থান মধ্য আফ্রিকা বলে ধারণা হলেও অনেকে বলেন এটি আমাদের উপ-মহাদেশীয় বৃক্ষ। তিনি বলেন, তালগাছ একদিকে যেমন বজ্রপাত থেকে রক্ষা করতে সহায়ক, অন্যদিকে পরিবেশের উষ্ণতা রোধেও এর গুরুত্ব অপরিসীম। এই গাছ আগা সূচালো হওয়ায় বজ্রপাত রোধক হিসেবে আবাদ করা খুবই জরুরী। এছাড়া এ গাছের ফল ঔষধীগুণ সমৃদ্ধ। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে সহযোগিতার আহবান জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও এ্যাডিশনাল গভর্ণর এস এম নজরুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও লেঃ গভর্ণর রোটিয়ান এস এম মনিরুজ্জামান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, উপ-রেজিস্ট্রার কৃষ্ণপদ দাস, ট্রেজারারের সচিব সুশান্ত কুমার বসু, রেজিস্ট্রারের সচিব হিমাদ্রী শেখর মন্ডল, উপাচার্যের ব্যক্তিগত সহকারী শেখ মঞ্জুর মোর্শেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং রোটারিয়ান ডিস্ট্রিক গভর্ণর এ্যাডভাইজার খন্দকার সাজ্জাদুল ইসলাম, মাহমুদুর রহমান কার্নি, আতিকুর রহমানসহ খুলনাঞ্চলের ৩৮টি রোটারি ক্লাবের প্রেসিডেন্টসহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।