সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে প্রশাসনিক কাজে গতি আনতে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান | চ্যানেল খুলনা

বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে মতবিনিময়

খুবিতে প্রশাসনিক কাজে গতি আনতে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে আছে। কারও জন্য যাতে সেই সুনাম ক্ষুণ্ন না হয় সেদিকে নজর রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে অভিভাবক না থাকার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল, সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দ্রুতই একাডেমিক সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করাই ছিল মূল চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এখন আমাদের সকলে মিলে বিশ্ববিদ্যালয়কে কাক্সিক্ষত পথে এগিয়ে নিতে হবে। এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

প্রফেসর ড. মো. রেজাউল করিম আরও বলেন, আগের শিক্ষার্থী আর এখনকার শিক্ষার্থীদের মধ্যে অনেক মানসিক পরিবর্তন এসেছে। তারা দেশকে নতুন করে পরিচালিত করার সুযোগ করে দিয়েছে। দেশের চেহারা পরিবর্তন করে ফেলেছে। তাদের অবদান সারা বিশ্ব দেখেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজ সম্পর্কে তাদের যেন নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, সে বিষয়ে সবার খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক বিষয়গুলো গুরুত্বসহকারে দেখতে হবে।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। সভায় বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে মতামত প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।