সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে নির্মাণাধীন সড়কের কাজ যথাসময়ে শেষ করার নির্দেশ দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপকের | চ্যানেল খুলনা

খুবিতে নির্মাণাধীন সড়কের কাজ যথাসময়ে শেষ করার নির্দেশ দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপকের

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন মেইন গেট সংলগ্ন নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি সরেজমিনে নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারদের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নির্দেশনা দেন। এ সময় তিনি চলমান অন্যান্য কাজ সম্পর্কেও সার্বিক খোঁজ-খবর নেন। এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুল ইসলাম বাদশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।