সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে নির্মাণাধীন ভবনসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে নির্মাণাধীন ভবনসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনসমূহের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা আজ ০৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।
সভায় অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতাধীন জয়বাংলা একাডেমিক ভবন, সুলতানা কামাল জিমনেশিয়াম, টিএসসি ও অডিটরিয়াম, আইইআর, সেন্ট্রাল ল্যাবরেটরি, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল এবং সীমানা প্রাচীর নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় নির্মাণকাজ পর্যবেক্ষণ কমিটির সভাপতি প্রফেসর ড. খো. মাহফুজ উদ দারাইন এবং সদস্য প্রফেসর ড. লস্কার এরশাদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।