সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে তিনদিনব্যাপী আন্তর্জাতিক আইসিইসিআইটি সম্মেলন মঙ্গলবার | চ্যানেল খুলনা

খুবিতে তিনদিনব্যাপী আন্তর্জাতিক আইসিইসিআইটি সম্মেলন মঙ্গলবার

খুলনা বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের আয়োজনে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। আইসিইসিআইটি-২০২১ তথা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি শীর্ষক ভার্চুয়ালি অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিশ্বের ১৬টি দেশ এবং বাংলাদেশের ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ সম্মেলন সফল করতে ইতোমধ্যে ১৬ সদস্যের একটি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিফ প্যাট্রন ও উপ-উপাচার্যকে প্যাট্রন করে ১১ সদস্যের একটি অর্গানাইজিং কমিটি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইসিই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদিরকে সভাপতি করে ৬ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠান আইইইই বাংলাদেশ শাখা এই আন্তর্জাতিক সম্মেলনের টেকনিক্যাল কো-স্পন্সর হিসেবে কাজ করছে।

চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশের আইসিটি-ইসিই শিক্ষা ও গবেষণা খাতে ভূমিকা পালন, ইন্ডাস্ট্রি-বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকতর সংযোগ সাধন ও কোলাবরেটিভ কার্যক্রম গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের গবেষণা-উদ্ভাবনা ইন্ডাস্ট্রিজে প্রায়োগিকতার মাধ্যমে এ খাতের অভীষ্ট অর্জন এবং বিশ্বের আইসিটি সংশ্লিষ্ট গবেষকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়, নতুন নতুন ধারণা ও তথ্য আদান-প্রদান এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।
মঙ্গলবার সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধনী পর্ব শুরু হবে। সম্মেলনের চিফ প্যাট্রন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে বেলা ১১টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন।

এর আগে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা বেগম, জাপানের ইয়ামানশি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাশানোরি হানাওয়া এবং আইইইই’র নবনির্বাচিত সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (চুয়েট) প্রফেসর ড. মশিউল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন খুবির ইসিই ডিসিপ্লিনের শিক্ষক ও অর্গানাইজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন অর্গানাইজিং কমিটির সদস্য-সচিব খুবির ইসিই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান।

(ঊষার আলো-এমএনএস)

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।