সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরীক্ষা চলাকালে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০.৩০ মিনিটে আকস্মিকভাবে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শনে যান তিনি। পরে তিনি সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের প্রধানদের অফিসে যান এবং তাঁদের কাছ থেকে পরীক্ষার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির পরে নির্ধারিত সময়েই গত ১১ ডিসেম্বর (বুধবার) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচের) ২য় বর্ষ টার্ম-১, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের ২য় টার্ম এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স ২য় টার্মের পরীক্ষা চলমান রয়েছে। এ পরীক্ষা আগামী ০২ জানুয়ারি পর্যন্ত চলবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।