সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে ঈদের ছুটি ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত | চ্যানেল খুলনা

খুবিতে ঈদের ছুটি ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত

পবিত্র শব-ই ক্বদর, জুমাতুল বিদা, মে দিবস, পবিত্র ঈদ-উল ফিতর ও বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উপলক্ষ্যে আগামী ২৯ এপ্রিল ২০২২ খ্রি. থেকে ১৫ মে ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবাসমূহ- যথা: বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, এস্টেট, মেডিকেল সেন্টার যথারীতি তাদের কার্যক্রম চালু থাকবে। ছুটি শেষে সকল অফিস পূর্বের ন্যায় যথারীতি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে।
এছাড়া প্রভোস্ট কো-অর্ডিনেশন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আগামী ০১ মে থেকে ০৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ থাকবে। এ প্রেক্ষিতে হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের আগামী ৩০ এপ্রিল সকাল ৯টার মধ্যে স্ব স্ব হল ত্যাগ করতে হবে এবং আগামী ০৭ মে তারিখ সকাল ৭টা থেকে শিক্ষার্থীরা পুনরায় হলে প্রবেশ করতে পারবে। উল্লেখ্য, বিদেশি শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।