সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে সম্পন্নে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপাচার্যের মতবিনিময় | চ্যানেল খুলনা

খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে সম্পন্নে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপাচার্যের মতবিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আগামী ৬, ১৩ ও ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ডিসেম্বর ও জানুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কৃষি গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এসব ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় বিষয়ে বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

সভায় উপাচার্য বলেন, খুলনা, ঢাকা, রাজশাহী, জগন্নাথ ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খুলনায় ব্যাপক লোকসমাগম ঘটবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে হলগুলোতে পৌঁছাতে আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে ট্রাফিক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি সাম্প্রতিক সময়ে খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে বলেন, এ সময়ে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে কোনো শঙ্কা সৃষ্টি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা যেন না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। গল্লামারী ব্রিজ এলাকাসহ বিশ্ববিদ্যালয় এলাকায় যাতে যানজট না হয় এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তারা সঠিক সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে পারেন, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

উপাচার্য আরও বলেন, বিগত বছরগুলোতেও আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তায় আমরা সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এবারও সকল বাহিনী ও প্রশাসনের সমন্বিত সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

সভায় উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্নে পূর্বের মতোই সার্বিক নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন।

সভায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ভর্তি পরীক্ষা ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, শাখা প্রধান (প্রশাসন) ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান, শাখা প্রধান (এস্টেট) এস এম মোহাম্মদ আলী।

প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের এসপি মো. সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, র‌্যাব-৬ এর মোহাম্মদ নজরুল ইসলাম, কেএমপির এডিসি (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহমেদ, এনএসআই খুলনার সহকারী পরিচালক এ কে এম শাহীন ইকবাল, ডিজিএফআই’র সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াছিন, সিআইডির ইন্সপেক্টর মোঃ শাহিন শাহজাহান, সিটিএসবির পুলিশ পরিদর্শক মল্লিক মোঃ ইমাম, হরিণটানা থানার ওসি (তদন্ত) মোঃ টিপু সুলতানসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।