সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

খুবিতে আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার (৩০ জুন) বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলা মনকে প্রফুল্ল করে, হতাশামুক্ত করে। মনের বিশালতা তৈরি করে। খেলোয়াড়দের চিন্তাশক্তি, দর্শন, শারীরিক ও মানসিক সক্ষমতা সবকিছুই অন্যরকম হয়। মাঠে খেলার সময় অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে এবং খেলা যাতে উপভোগ্য হয় সেদিকে খেয়াল রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটেছে। খেলার মাঠের উন্নয়নেও পরিকল্পনা নেওয়া হয়েছে। শীঘ্রই বিকেএসপির একটি বিশেষজ্ঞ দল এসে এই মাঠের উন্নয়নে কি কি করণীয় আছে, সে বিষয়ে মতামত দিলে যথাসম্ভব উন্নয়ন করা হবে। উদ্বোধনের পর উপাচার্য খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন। এ সময় প্রতিযোগিতা উপলক্ষ্যে তৈরিকৃত একটি প্রোমো ভিডিও ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ফের পরীক্ষা দিতে পারবেন

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

এসএসসিতে অকৃতকার্যদের জন্য তিন মাসে পুনঃপরীক্ষার সুযোগ বিবেচনা

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।