সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে কিশোরের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খালিশপুরে কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :রবিবার দুপুরে খালিশপুরস্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের গ্যারেজ রুম থেকে মোঃ আকাশ (১৫) নামের এক কিশোরের মরদেহ খালিশপুর ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার করেছে ।
এলাকাবাসি সুত্র জানায়, নগরীর খালিশপুর থানাধীন আলমনগর এলাকার গনি সরদারের বাড়ির ভাড়াটিয়া মোঃ আলম হোসেনের ছেলে মোঃ আকাশকে শনিবার থেকে খুজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন জানতে পারে তাদের কিশোর ছেলে তার বন্ধুদের সাথে রাতে ঐ সরকারি পরিত্যক্ত গোডাউনে বৈদ্যুতিক তার চুরি করতে এসে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। বিষয়টি পুলিশকে জানালে, থানা পুলিশ ফায়ার সাভিসের মাধ্যমে কিশোরের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত কিশোরের মুখ দিয়ে ফেনা দেখা যায়। তবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, মৃত্যুটি রহস্যজনক কিনা, মেডিকেল রিপোর্টের পর বিস্তারিত বোঝা যাবে। এ রিপোর্ট লেখা পযন্ত মামলা হয়নি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।