সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীনদের পাশে যুবলীগ | চ্যানেল খুলনা

খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীনদের পাশে যুবলীগ

চ্যানেল খুুলনা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে চলমান সাধারণ ছু‌টি‌তে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় সংগঠন‌টির সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু’র ব্যক্তিগত উদ্যো‌গে ১০০ জন রিক্সাচালক ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও সূত্রাপুর থানাধীন ৪২, ৪৩ ও ৪৪ নং ওয়ার্ডে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেন যুবলীগের এই নেতা।

গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, জন‌নেত্রী শেখ হাসিনা নিদর্শনায় আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের নেতৃত্বে আত্মমানবতায় পাশে দাঁড়িয়েছে যুবলীগ। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সমর্থ অনুযায়ী নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাঁড়াচ্ছে। আমি নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এ কর্মসূচি হাতে নিয়েছি।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন ছুটি থাকায় আমাদের সমাজে যারা রিকশা-ভ্যান চালায়, চা-বিক্রেতা, ফুটপাতের হকার তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। এমন অবস্থায় আমরা সূত্রাপুর থানাধীন দুস্থ পরিবারের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি।

ঢাকা শহরের যেকোনো প্রান্তে থাকা মানুষ এই সহযোগিতা পাবেন। আমরা নিজস্ব কর্মীর মাধ্যমে খাদ্য সামগ্রীর তাদের ঠিকানায় পৌঁছে দেবো।

মানবিক কারণে সমাজের বিত্তবানদেরও নিম্ন আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়া‌নোর আহ্বান জানান তি‌নি।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজসহ শুকনো খাবার। আর করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান রয়েছে বলে জানান গাজী সারোয়ার হোসেন বাবু।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।