সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ক্রীড়া প্রতিষ্ঠান যেন ক্যাসিনো প্রতিষ্ঠানে পরিণত না হয় | চ্যানেল খুলনা

ক্রীড়া প্রতিষ্ঠান যেন ক্যাসিনো প্রতিষ্ঠানে পরিণত না হয়

চ্যানেল খুলনা ডেস্কঃ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘ক্রীড়া প্রতিষ্ঠান যেন ক্যাসিনো প্রতিষ্ঠানে পরিণত না হয়, অনৈতিক প্রতিষ্ঠানে পরিণত না হয়। অনৈতিকতায় যিনি জড়িয়ে যাবেন, তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরদাশত করবেন না। কিছু কিছু ক্রীড়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনৈতিক কাজ করার কারণে ক্রীড়াঙ্গনের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। সে জায়গা থেকে উত্তরণে সবাই মিলে কাজ করতে হবে। ক্রীড়াবিদদের স্বপ্ন যেন কারো ভুলে নষ্ট না হয়ে যায়।’

শুক্রবার রাজধানীতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ৩৫তম জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।

গণপূর্ত মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ক্রীড়াঙ্গন পৃষ্ঠপোষকতা প্রদান করেন, ক্রীড়াবিদদের বিকাশে ভূমিকা পালন করেন, এরকম দৃষ্টান্ত উপমহাদেশে দ্বিতীয়টি নেই। আজকের জুনিয়র ক্রীড়াবিদরাই আগামী দিনে সারা পৃথিবীতে আমাদের অ্যাম্বাসেডর হবে। বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে অনন্য নজির সৃষ্টি করবে।’

‘সরকার ক্রীড়াকে সব পৃষ্ঠপোষকতা দিতে প্রস্তুত। তবে ক্রীড়াবিদদের ক্রীড়ার প্রতি মনযোগী হতে হবে, আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। দেশের মুখ উজ্জ্বল করতে হবে। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হলে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। ক্রীড়া চর্চার মাধ্যমে শহর থেকে গ্রাম সবখানে সবাইকে উজ্জীবিত করে তুলতে হবে’,- যোগ করেন তিনি।

বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট এম আমিন উদ্দিন ও ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী কয়েকজনের হাতে পুরস্কার তুলে দেন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে থাকছে না পোস্টার-ইভিএম-প্রবাসী ভোট

‘১০ বছরে দেশে ২১১৩ যৌন হয়রানি, ৯২৯৫ ধর্ষণ’

র‍্যাব আগের মতো থাকছে না, বদলে যাচ্ছে নাম ও আইন : তথ্য উপদেষ্টা

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।