সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ক্যান্সারের জন্য দায়ী কোষ আবিষ্কার ইসরাইলি বিজ্ঞানীদের | চ্যানেল খুলনা

ক্যান্সারের জন্য দায়ী কোষ আবিষ্কার ইসরাইলি বিজ্ঞানীদের

ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী এক সাফল্যের দাবি করছে ইসরাইলের একদল বিজ্ঞানী। অবৈধ রাষ্ট্রটির তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ক্যান্সারের জন্য দায়ী কোষ আবিষ্কার করেছেন।

‘আঁচিলের মূল’ নামে ক্যান্সারের জন্য দায়ী কোষ আবিষ্কার করেছে এ বিশেষজ্ঞ দল। এর ফলে ক্যান্সারের চিকিৎসা ও এর ওষুধ তৈরিতে যুগান্তকারী সাফল্য আসবে বলে তাদের দাবি। খবর জেরুজালেম পোস্টের।

তেলআবিব বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ড. ওরি বেন ডেভিড গবেষক দলটির প্রধান হিসেবে কাজ করছেন।

মানবদেহের ২৩ জোড়া ক্রোমোজম থাকলেও ক্যান্সারের জন্য দায়ী ওই কোষের কারণে ক্রোমোজমের হেরফের হয়ে থাকে। আর এ থেকেই দেহে বাসা বাঁধে মরণব্যাধি ক্যান্সার।

দ্য মিডিয়া লাইন অর্গ নামে একটি চিকিৎসা সাময়ীকিতে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়।

কোষের মধ্যে ক্রোমোজমের সংখ্যা হেরফের হওয়ার কারণে ৯০ শতাংশ টিউমার এবং ৭৫ শতাংশ ব্লাড ক্যান্সার হয়ে থাকে বলে বিশেষজ্ঞরা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।