সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কোভিড: যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড | চ্যানেল খুলনা

কোভিড: যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন দেশটিতে। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন অজস্র মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর রেকর্ড হয়েছে। একদিনে মারা গেছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যে বিষয়টি উঠে এসেছে।

গত এক বছরে দেশটিতে একক কোনো দিনে এতসংখ্যক মানুষের মৃত্যু আর হয়নি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৩৫ হাজারেরও বেশি লোক। মারা গেছেন ৪ হাজার ৪৭০ জন।

করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, বুধবার বেলা ১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন দুই কোটি ৩৩ লাখ ৬৯ হাজার ৭৩২ জন। আর মারা গেছেন তিন লাখ ৮৯ হাজার ৬২১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৩৮ লাখ ১৬ হাজার ২৩৮ মার্কিনি।

এদিকে যুক্তরাষ্ট্রে টিকা কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত ৯৩ লাখ লোককে টিকার দুটি ডোজের একটি দেওয়া হয়েছে। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।