সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেসিসির ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালিদ গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত | চ্যানেল খুলনা

কেসিসির ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালিদ গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত

পালাতে গিয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে পা ভেঙে গেছে খুলনা সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ খালিদ আহমেদের। কিন্তু পা ভাঙলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করেছে।

খালিশপুর থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করে। তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে খালিশপুর থানায় ৩টি এবং খুলনা সদর ও আড়ংঘাটা থানায় ১টি করে মামলা রয়েছে। খালিশপুর থানার ৩ মামলায় খালিদ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তবে অপর দুটি মামলায় তিনি জামিন নেননি। তিনি পালানোর চেষ্টা করে পায়ে আঘাতপ্রাপ্ত হন। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।