সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কেসিসির অভিযান: অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায় | চ্যানেল খুলনা

কেসিসির অভিযান: অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি)’র উদ্যোগে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (৭অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান।

অভিযানের সময় মহানগরের ক্লে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপথ দখল করে জুতা-স্যান্ডেল বিক্রির অপরাধে মো. কালামকে ৫ হাজার টাকা ও জোবায়ের রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া কেডি ঘোষ রোড, ডাকবাংলো বেবি স্ট্যান্ড, পাওয়ার হাউজ মোড়, শেরে বাংলা রোড ও নিরালা এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হয়।

অভিযানে কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
কেসিসি জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

খুলনায় ট্রাকভর্তি গাঁজা ও মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।