সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেপিআই'র হীরক জয়ন্তী ও পুনর্মিলনীর সফলে আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কেপিআই’র হীরক জয়ন্তী ও পুনর্মিলনীর সফলে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট (কেপিআই) অডিটোরিয়ামে কেপিআই’র ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী উদপাযন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) উক্ত সভা থেকে সর্বসম্মতিক্রমে সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সকলের সহযোগিতায় আগামীতে কোন বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে না এমনটাই প্রত্যাশা উপস্থিত সকলের।

সভায় সকলের উপস্থিতে আগামী ২৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। তবে সকল কার্যক্রম চলমান রয়েছে।

হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সফল করার লক্ষ্যে আগামী ৬ অক্টোবর শুক্রবার খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট এ বিকাল ৩ টায় দল মত নির্বিশেষে সকলের উপস্থিতিতে একটি পূর্নাঙ্গ কমিটি ও পুনর্মিলনীর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

আলোচনা সভায় ইনস্টিটিউটের অধ্যক্ষ অনিমেষ পাল বলেন, প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়জনে হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সফলে সার্বিক সহযোগিতা তার পক্ষ থেকে থাকবে। তিনি চান কেপিআইতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ ঘণ পরিবেশে এই হীরক জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হোক।

সবশেষ উপস্থিত সকলে অন্যান্য সকল প্রাক্তন শিক্ষার্থীদের দল মত নির্বিশেষে আগামী ৬ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় কেপিআইতে উপস্থিত থাকার আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।