সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেপিআইতে শিক্ষক কর্তৃক ছাত্রকে বেধড়ক মারপিট, থানায় অভিযোগ | চ্যানেল খুলনা

কেপিআইতে শিক্ষক কর্তৃক ছাত্রকে বেধড়ক মারপিট, থানায় অভিযোগ

খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে (কেপিআই) শিক্ষক কর্তৃক ১ ছাত্রকে বেধড়ক মারপিটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১১ টা ৫০ মিনিটে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ৫ম সেমিস্টারের ছাত্র সুজয় মন্ডল (২৩) এর সাথে শিক্ষক সাব্বির’র (৩৬) এঘটনা ঘটে। সুজয় মন্ডল খালিশপুর থানার ডলার হাউজ মোড়ের (নির্মল মন্ডল এর বাড়ি) রাজন মন্ডলের পুত্র। এ ব্যাপারে খালিশপুর থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।
অভিযোগকারী সুজয় মন্ডল জানায়, ২৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টা ৫০ মিনিটে পরীক্ষা শেষে খাতা জমা দেয়ার সময় ভুলক্রমে পরীক্ষার খাতার সাথে প্রশ্নপত্র জমা দিলে শিক্ষক সাব্বির খারাপ ব্যবহার করেন। এসময় সুজয় ভূল স্বীকার করলেও শিক্ষক খারাপ ব্যবহারের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ও নাক-মুখে ২০/২২টি চর-থাপ্পর, কিল, ঘুষি মেরে ছাত্রকে গুরুতর রক্তাক্ত করে জখম করে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ অনিমেশ পালকে জানালে, তিনি কোন ভ্রুক্ষেপ করেন নি। পরে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দকে বিষয়টি জানালে তারা অধ্যক্ষকে বিষয়টি অবহিত করেন। কিন্তু অধ্যক্ষের বিচারটি সন্তোষজনক না হওয়ায় থানায় অভিযোগের পরামর্শ দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।