সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেজি প্রতি পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত টিসিবির | চ্যানেল খুলনা

কেজি প্রতি পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত টিসিবির

চ্যানেল খুলনা ডেস্কঃপেঁয়াজের দাম কমিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার থেকে সংস্থাটি কেজিপ্রতি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে। এত দিন কেজিতে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল। গতকাল রবিবার টিসিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজারে পেঁয়াজের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সরকার টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করে। এখন পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে। বিদেশি বড় পেঁয়াজ মিলছে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়। এই পেঁয়াজই কিছুদিন আগে কেজিপ্রতি ১২০ টাকার বেশি ছিল। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল কেজিপ্রতি ২২০ টাকার বেশি দামে। বাজারে দাম কমায় কয়েক দিন ধরে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় কমে গিয়েছিল।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, ঢাকায় এখন ৫০টি ট্রাকে পেঁয়াজ বিক্রি করছে টিসিবির পরিবেশকেরা। আর বিভাগীয় শহরগুলোতে ৫ থেকে ১০টি করে এবং জেলা শহরে এক থেকে দু’টি ট্রাকে করে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবি পেঁয়াজ বিক্রি চালিয়ে যাবে বলে জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।